১০ কেজির বদলে ৮–৯ কেজি, ক্ষেতলালে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। উপকারভোগীদের দাবি, প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে সাড়ে ৮ থেকে সাড়ে ৯ কেজি পর্যন্ত।







