মৌলভীবাজারে ছাত্রশিবিরের উদ্যোগে হাফেজে কুরআন সংবর্ধনা
পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে হাফেজে কুরআনদের সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখা। শুক্রবার (১৩ মার্চ ২০২৬, ২৩ রমজান ১৪৪৭ হিজরি) মৌলভীবাজার জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জেলা সভাপতি ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মহসিন আহমদ এর সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।







