প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন ৫ প্রশাসকের সাক্ষাৎ
দেশের ৫টি সিটি করপোরেশনে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ শনিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে একই দিনে সরকার ৫টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।







