কূটনীতিকদের চোখ এখন ভোটের মাঠে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের মনোযোগ এখন ভোটের মাঠে। প্রভাবশালী দেশের কূটনীতিকরা রাজনৈতিক দল, সরকারের উপদেষ্টা, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন দেখার আগ্রহ প্রকাশ করেছেন তারা। নির্বাচন সামনে রেখে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট : ক্রিস্টেনসেন, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন,







