ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় পার হয়েছে। আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা হয়েছে, ‘প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রা
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪৫ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। চলতি জানুয়ারি মাসের প্রথম ২০ দিনে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামের মাধ্যমে ৭৪৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার রাতে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ৭৯৮ নম্বর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি নিয়ে ফিরোজ হোসেন ঢাকায় পৌঁছান। কমলাপুর স্টেশনের রানিং রুমে বিশ্রাম নেওয়ার সময় ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।