শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে তিনি হজরত শাহপরান (রহ.) মাজারের উদ্দেশে রওনা দিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫৬মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২২৭ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তারেক রহমানের সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ছাড়াও দলের শীর্ষ নেতারা।







