খুলনা

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

বাগেরহাটের মোংলায় পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে এক কেজি গাঁজাসহ মো. শহিদুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে মোংলা থানাধীন দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক শহিদুল ইসলাম ওই এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩২ হাজার টাকা বলে জানা গেছে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেস মোংলা ও মোংলা থানা পুলিশের একটি দল দিগরাজ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজাসহ শহিদুলকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

 



সম্পর্কিত খবর