ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মধ্যে পড়ে যায়, যা কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। তাই এখনো যে ব্যালটগুলো পাঠানো হয়নি সেগুলোতে সংশোধন চাইল বিএনপি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি ব
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৯৩ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থসহ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পর মৌলভীবাজারে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি সদর উপজেলার শেরপুরের আইনপুর প্লে গ্রাউন্ড মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। এই সফরের মধ্য দিয়েই সিলেট বিভাগে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার শুরু হতে যাচ্ছে।
নোয়াখালী সদর উপজেলায় ডাকাতির সময় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘ এক বছর পর ইউসুফ ওরফে রুবেল (৩৭) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা শহরের সুধারাম মডেল থানা এলাকা থেকে র্যাব-১১ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রয়াত শ্যামল বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। কলোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বীড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা বিএনপির সভাপতি নড়াইল-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম।