ভূরাজনৈতিক পরিস্থিতির অবনতি ও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশায় মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারেও স্বর্ণ ও রুপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর আশঙ্কা করা যাচ্ছে। যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা ও ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা এবং সামগ্রিক বৈশ্বিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্
নোয়াখালী সদর উপজেলায় ডাকাতির সময় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘ এক বছর পর ইউসুফ ওরফে রুবেল (৩৭) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা শহরের সুধারাম মডেল থানা এলাকা থেকে র্যাব-১১ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে ঘরে ঢুকে এক ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে নগদ টাকা ও মুঠোফোনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করেছে একদল মুখোশধারী ডাকাত। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
গাজীপুর সিটি করপোরেশনের তুরাগ নদের অববাহিকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন সংস্কার ও খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের বাসন বিল এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার রামরাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয়ভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়।