জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার রায়েরবাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৪ জনের মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ (সিআইডি)। এসংক্রান্ত প্রতিবেদন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হস্তান্তর করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে। গত ৭ ডিসেম্বর থেক
নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক চেয়ারম্যান ও এমডিসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৭ জানুয়ারি) মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করে চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন সাইফুজ্জামান চৌধুরীস
যশোরের শার্শা উপজেলায় গত ১০ দিন ধরে চলমান তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাড়কাঁপানো শীতে চারা বিবর্ণ হয়ে হলুদ ও লালচে রং ধারণ করছে, যা বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে কৃষকদের মধ্যে চরম দুশ্চিন্তা সৃষ্টি করেছে।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের নির্বাচনী রাজনীতিতে আকস্মিক উত্তাপ ছড়িয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক এই আসনের মনোনীত প্রার্থী মো. রাশেদ খানকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করার খবর পাওয়া গেছে। আজ বুধবার সকালেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
যশোরের মনিরামপুরে সাংবাদিক ও বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগীকে (৪০) নৃশংসভাবে হত্যার ২৪ ঘণ্টা পার হলেও নেপথ্যের কারণ বা 'মোটিভ' উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার পর্যন্ত কোনো সন্দেহভাজন গ্রেপ্তার হয়নি। কী কারণে এই হত্যাকাণ্ড—সে বিষয়ে স্পষ্ট তথ্য দিতে পারছে না পরিবার কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।