চাকরি খবর

আকিজ গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৫ ডিসেম্বর

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানটির ট্রান্সপোর্ট বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩০ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: ম্যানেজার

বিভাগ: ট্রান্সপোর্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর/ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা: পরিবহন (ট্রাক ও যানবাহন) ব্যবস্থা করা, ড্রাইভার ও সুপারভাইজারদের কার্যক্রম তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ, যানবাহন নিবন্ধন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা (ধামরাই)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৫

 

 

 

 



সম্পর্কিত খবর