জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামের আল আযহার আইডিয়াল মাদরাসার উদ্যোগে গত ২২ নভেম্বর শনিবার সকালে ‘আন্তর্জাতিক ইসলামী শিক্ষা ব্যবস্থা ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার, অভিভাবক সমাবেশ এবং বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক মো. আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকা-এর এভিপি কৃষিবিদ মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— সরিষাবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ (কৃষি) কৃষিবিদ ড. মো. আব্দুল মালেক, জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন এবং সান-শাইন ল্যাবরেটরী স্কুলের পরিচালক ও ঢাকা জর্জ কোর্ট-এর অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক প্রমুখ।
আল আযহার আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল সৈয়দ আলী মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন কৃতি শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এদের মধ্যে ২ জন ট্যালেন্টপুলে এবং বাকিরা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
শিক্ষার্থীদের পরিবেশনায় গজল, ইসলামী গান, শিশু বক্তার অভিনয়, ইংলিশে বক্তব্য এবং ইংলিশ ও আরবীতে কথোপকথন অতিথিসহ দর্শক-শ্রোতার মন কেড়ে নেয়।