ময়মনসিংহ

কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫, গত ২৯ নভেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী হেলাল এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সামছুল আলম। এই পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক।

 

বিশেষ অতিথির মধ্যে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. খলিলুর রহমান, কামালখান হাট কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আফম নূরুল ইসলাম এবং ময়মনসিংহ জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা রহমতুল্লাহ।

 

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কামালখান হাট কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। সার্বিক সহযোগিতায় ছিলেন কামালখান হাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আখতারুজ্জামান সিদ্দিকী।

 

এই মিলনমেলা আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিল কামালখান হাট কামিল মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

 


সম্পর্কিত খবর