টপ নিউজ

গাজীপুরে ১৩ কারখানা বন্ধ, ৫টিতে ছুটি

গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও রোববার ৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের আন্দোলন, ভাঙচুর ও বিশৃঙ্খলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। রোববার (১৫ নভেম্বর) থেকে ওই ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে চলমান পোশাক কারখানার শ্রমিক অসন্তোষের কারণে কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানোর পরও বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়।

 

 

বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়। এতে কারখানার ব্যাপক ক্ষতি হয়।

 

শ্রমিক ও কর্মকর্তারা আহত হন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ওইসব কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আজকের জন্য আরও ৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

 



সম্পর্কিত খবর