ঢাকা

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ি ফেরার পথে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বিএনপি নেতা বেল্লাল হোসেন (৫০) নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেল্লাল হোসেন কালিহাতীর সল্লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও আনালিয়াবাড়ী গ্রামের মৃত শহিদ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নরদহি বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বেল্লাল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর হাতিয়া এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

যমুনা সেতু পূর্ব থানার এসআই হুমায়ুন ফরিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে; তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।



সম্পর্কিত খবর