রংপুর

দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের নতুন কমিটির শপথ গ্রহণ

দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের প্রধান কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আশফাক আহমেদ নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।

 

শপথ গ্রহণ শেষে কমিটির সভাপতি ভবানী শংকর আগরওয়ালা ও সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ (পিম) যৌথ প্রতিক্রিয়ায় বলেন, “সংগঠনকে আরও গতিশীল করতে এবং মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে এই কমিটি নিরলস কাজ করবে। আমরা এই পবিত্র দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।”

 

নবনির্বাচিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি শামীম আজাদ এবং সাংগঠনিক সম্পাদক পদে আহম্মদ শাহসহ ১৯ জন কর্মকর্তা শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ সুবল ঘোষ এবং সড়ক সম্পাদক শাহ মাসুদ কবীরসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শপথ অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন স্থানীয় সুইহারী জামে মসজিদের ইমাম মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।

 



সম্পর্কিত খবর