রংপুর

পঞ্চগড়ে মানববন্ধনে সরকারি স্কুলে ভর্তি পক্রিয়ায় লটারী প্রথা বাতিলের দাবি

সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়ায় লটারি প্রথা বাতিল করে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে ভর্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

২৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন।

 

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ের এই 'কালো আইনের' মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা ভালো মানের স্কুলে ভর্তি হতে পারছে না। পরিবার-পরিজন ছেড়ে অল্প বয়সে তাদের দূরে গিয়ে পড়তে হচ্ছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে এবং তাদের লেখাপড়ার ক্ষতি হওয়ার পাশাপাশি মেধা বিকাশে বাধা সৃষ্টি হচ্ছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং সচেতন অভিভাবকরা এই মানববন্ধনের আয়োজন করেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন— পঞ্চগড় জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ইয়াসুল হক দুলাল, পঞ্চগড় জেলা কিন্ডারগার্টেন ও শিক্ষক কল্যাণ সংস্থার সভাপতি সোয়েব আলী সবুজ, লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালক শামসুজ্জামান বিপ্লব, সানসাইন ইংলিশ গ্রামার স্কুলের অধ্যক্ষ বাকের হোসেন, হান্নান শেখ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম শাহীনসহ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা।



সম্পর্কিত খবর