চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে আইনশৃঙ্খলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।

বাঁশখালীতে উপজেলা আইনশৃঙ্খলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন, সাধনপুর ইউপি চেয়ারম্যান খন্দকার সালাহউদ্দিন কামাল, খানখানাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, কালীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, সরল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আক্তার, শীলকূপ ইউপি চেয়ারম্যান রাশেদ নূরী, ছনুয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল আমিন ছানুবী, বীর মুক্তিযোদ্ধা সরওয়ার হোসাইন চৌধুরী, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, বন কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, উপজেলা সমবায় কর্মকর্তা ওবায়দুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা কোহেলিকা সরকার প্রমুখ। সভায় বাঁশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি চট্টগ্রামের অন্যান্য উপজেলার চেয়ে তুলনামূলক ভালো অবস্থানে থাকায় পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সেনাবাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। সভায় বলা হয়, বাঁশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের যেকোনো সময়ের চেয়ে খুবই ভালো অবস্থায় রয়েছে। এজন্য উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের আন্তরিকতা ও তৎপরতাকেও ধন্যবাদ জানিয়েছে আইনশৃঙ্খলা কমিটি।



সম্পর্কিত খবর