খুলনা

মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের খাল থেকে আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সকালে ওই গ্রামের ভাঙনের খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে স্বরূপপুর গ্রামের মৃত বাহার মণ্ডলের ছেলে।

 

স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান জানান, সকালে খালের ব্রিজের নিচে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

মহেশপুর থানার ওসি মেহেদি হাসান জানান, বৃদ্ধ আবুল হোসেন সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। খালের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত খালে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 


সম্পর্কিত খবর