নওগাঁর রাণীনগরে ঈদুল আজহা উপলক্ষে এলাকার দুস্থ, অসহায় ও জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দপ্রাপ্ত এই নগদ অর্থ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য (এমপি) এস এম রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, রাণীনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল ও সদস্যসচিব মাহমুদ হাসান বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উপজেলার প্রায় ৩৩৪ জন দুস্থ, অসহায় ও জনসাধারণের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।