আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আয়োজনে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র প্রামাণিক। সভা সঞ্চালনা করেন উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্যসচিব বিধান সরকার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পাবলিক প্রসিকিউটর শেখ মো. আবু মাসুম এবং আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদ্যোৎ কুমার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।
এ ছাড়া সভায় উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ও উপজেলার সব পূজামণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ বছর রাণীনগর উপজেলায় ৪৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।