রাজশাহী

রাণীনগরে ৮০ শীতার্ত পেলেন শীতবস্ত্র

নওগাঁর রাণীনগরে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার খাদ্যগুদাম রোড এলাকায় সংগঠনটির উপজেলা শাখার উদ্যোগে ৮০ জন শীতার্তের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

 

জমিয়তে উলামায়ে ইসলাম রাণীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী মো. মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি আলহাজ মুফতি মো. রাশেদ ইলিয়াস। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় আর্তমানবতার সেবায় সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

 

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন, উপদেষ্টা মুফতি আব্দুর রউফ, হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক এবং রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজের প্রভাষক মতিউর রহমান স্বপন। এসময় সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর