ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও শহরের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা সর্বজনশ্রদ্ধেয় আকবর আলী (৯৫) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
শিক্ষকতা থেকে অবসরের পর তিনি ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার জুমার নামাজের পর ভূষণ স্কুল ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে নিজ গ্রাম নিশ্চিন্তপুর গোরস্তানে দাফন সম্পন্ন হয়। সর্বজনশ্রদ্ধেয় এই শিক্ষকের জানাজায় স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।