খুলনা

কালীগঞ্জে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ও শোক পালন

ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম, দোয়া মাহফিল ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে শোক পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের ফয়লা সড়কস্থ দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়।

 

উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় হামিদুল ইসলাম বলেন, “বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র রক্ষা এবং নারী শিক্ষা ও ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে দেশ একজন মহান দেশপ্রেমিক ও জনপ্রিয় নেত্রীকে হারাল, যা অপূরণীয় ক্ষতি।”

 

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুর খবরে ঝিনাইদহের কালীগঞ্জসহ জেলার বিভিন্ন প্রান্তে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে। শোক পালনের অংশ হিসেবে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করতে দেখা যায়।

 



সম্পর্কিত খবর