ঢাকা

খালেদা জিয়ার মৃত্যুতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

শোকবার্তায় উপাচার্য বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অগ্রসৈনিক ও দেশপ্রেমিক নেত্রী। তাঁর নিরন্তর সংগ্রাম, ত্যাগ ও সাহসিকতা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অম্লান ছাপ রেখে গেছে। তাঁর আদর্শ ও নেতৃত্ব দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

 

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় মরহুমার আত্মার চিরশান্তি কামনা করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী।



সম্পর্কিত খবর