প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে গাজীপুর জেলা যুবলীগের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর ও নতুন বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে শুরু হয়ে মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় মহাসড়কে যান চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটে।
বিক্ষোভে যুবলীগের নেতা-কর্মীরা দলীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। এ সময় নেতারা অভিযোগ করেন, কথাকথিত আইসিটি কোর্টের নামে অবৈধভাবে রাজনৈতিক ব্যক্তিদের হয়রানি করা হচ্ছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজপথে থাকবে বলেও তাঁরা ঘোষণা দেন।
বিক্ষোভে জেলা যুবলীগের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শাখার শতাধিক নেতা-কর্মী অংশ নেন।