ঝিনাইদহ ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি অ্যাসোসিয়েশনের (জেপিসিএ) দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ওয়াজেজ মিয়া।
এছাড়া সহসভাপতি পদে পিন্টু শাহ্ ও টুটুল; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুক্ত চৌধুরী ও লিমন হোসেন; সাংগঠনিক সম্পাদক পদে সোহাগ হোসেন; সহসাংগঠনিক সম্পাদক পদে আশিক হোসাইন; কোষাধ্যক্ষ পদে আল ইমরান প্রিন্স; প্রচার সম্পাদক পদে সোহাগ হোসেন; তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে রিয়াদ আহম্মেদ এবং কার্যনির্বাহী সদস্য পদে মিলন হোসেন ও রাসেল হোসেন মনোনীত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় নবগঠিত এই কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন। বিশেষ অতিথি ছিলেন অঙ্কুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, সংগঠনটির উপদেষ্টা হুমায়ুন কবির টুকু ও মাহমুদুল ইসলাম রনি। আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ঝিনাইদহে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও সদস্যেরা।