খুলনা

ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস পালিত

‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। আজ সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

 

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী পরিচালক মমিনুর রহমান, সমাজসেবা কর্মকর্তা হাসানুজ্জামান এবং প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

সভায় বক্তারা বলেন, "প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমাজসেবা কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার আহ্বান জানাই।"



সম্পর্কিত খবর