চট্টগ্রাম প্রতিদিন

দীঘিনালায় ইয়াবা তৈরির সরঞ্জামসহ যুবক আটক

খাগড়াছড়ির দীঘিনালায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা তৈরির মেশিন ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ এক যুবককে আটক করা হয়েছে। গতকাল সোমবার (৫ জানুয়ারি) উপজেলার মেরুং ইউনিয়নের গোলছড়ি এলাকার একটি দুর্গম পাহাড়ের পরিত্যক্ত জুমঘর থেকে তাঁকে আটক করা হয়।

 

আটককৃত যুবকের নাম সবুজ কুমার দে (২৯)। অভিযানকালে তাঁর কাছ থেকে ইয়াবা তৈরির একটি লোহার মেশিন, হালকা গোলাপি রঙের ১০ পিস ইয়াবা এবং মাদক তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।

 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গম পাহাড়ে এই অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



সম্পর্কিত খবর