রংপুর

দেবীগঞ্জে এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ২০০০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে দেবীগঞ্জ পাবলিক ক্লাব মিলনায়তনে ‘লিজেন্ড গ্রুপ ২০০০’ ও ‘নর্থ স্টার আইকন ২০০০’ (রংপুর বিভাগ)-এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সংগঠন ‘মিলিনিয়াম স্টার ২০০০’।

 

উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত দুস্থ ও শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০০০ ব্যাচের শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আওলাদ হোসেন রনি, শাহিদুর রহমান বাপ্পি, আবু হানিফ, আসলাম হোসেন, আবু জাফর, আজিজুর রহমান, আরাফাত রনি এবং খাইরুল আনাম ডন।

 

আয়োজকেরা জানান, মিলিনিয়াম স্টার ২০০০ প্রতি বছরই সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রইসুল আলম, মনিরুজ্জামান চৌধুরী মামুন, খালেকুজ্জামান সরকার খালেক, সুইটি আক্তার, শাহীন হোসেন কবির, সাংবাদিক এ কে এম বজলুর রহমান ও শাহজাহান সাজু।

 



সম্পর্কিত খবর