রংপুর

দেবীগঞ্জে এসএসসি ২০০০ ব্যাচের শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের মানবিক সংগঠন ‘মিলিনিয়াম স্টার ২০০০’-এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পাবলিক ক্লাব হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

 

সংগঠন সূত্র জানায়, ‘নর্থ আইকন এসএসসি ২০০০ রংপুর ডিভিশন’-এর সহায়তায় দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার প্রকৃত দুস্থদের বাছাই করে এই সহায়তা প্রদান করা হয়। মিলিনিয়াম স্টার ২০০০ প্রতি বছরই এলাকার আর্তমানবতার সেবায় এ ধরনের কর্মসূচি পালন করে আসছে।

 

শীতবস্ত্র বিতরণকালে এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আওলাদ হোসেন রনি, শাহিদুর রহমান বাপ্পি, আবু হানিফ, আসলাম হোসেন, আবু জাফর, আজিজুর রহমান, আরাফাত রনি, খায়রুল আনাম ডন, রইসুল আলম, মনিরুজ্জামান চৌধুরী মামুন এবং সাংবাদিক একেএম বজলুর রহমানসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উপস্থিত সদস্যরা জানান, বন্ধুদের এই মিলনমেলা কেবল স্মৃতিচারণের জন্য নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রচেষ্টা। ভবিষ্যতেও তাঁদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 



সম্পর্কিত খবর