২০২৫ সালের প্রথম কর্মদিবসে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়সহ মাঠপর্যায়ের ৬২ কর্মকর্তাকে বিভিন্ন পদে পদায়ন ও বদলি করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত আলাদা আলাদা আটটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খানকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স), ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামকে ইসি সচিবালয়ের উপসচিব, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীকে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-১) মো. আতিয়ার হোসেনকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) পরিচালক, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. সাইফুল ইসলামকে ইসি সচিবালয়ের উপসচিব (সাধারণ), বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনকে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।
রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব), রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিককে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি), যশোর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব), ইসি সচিবালয়ের উপসচিব (সাধারণ) রাশেদুল ইসলামকে উপসচিব (নির্বাচন পরিচালনা-১), ইসি সচিবালয়ের উপসচিব মুহাম্মদ মোশাররফ হোসেনকে নেত্রকোনো সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, নেত্রকোনো জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফাকে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমানকে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, ইটিআইয়ের পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল আলমকে সিলেট সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. হেলাল উদ্দিন খানকে যশোর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, নড়াইল জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনকে ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব, ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেককে নড়াইল জেলা নির্বাচন কর্মকর্তা, ফরিদপুর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা, ফরিদপুর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফাকে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা, চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনকে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিনকে মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা, মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান মিঞাকে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা, সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামকে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা, গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিবকে নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা, নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামানকে ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব, জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিমকে বগুড়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, বগুড়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসানকে জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা।
বায়ান্ন/এসবি