খুলনা

নড়াইলে ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নড়াইল সদরের চৌগাছা এলাকায় ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) এই ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

 

 

মেডিকেল ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করেন। যেসব রোগের চিকিৎসা দেওয়া হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো:

 

ট্রমা, অর্থোপেডিক্স (হাড় ও জোড়া), গাইনি ও মেডিসিন কনসালটেন্ট, গ্যাস্ট্রোলজি (পাকস্থলী), নিউরো মেডিসিন, ডেন্টাল, শিশুরোগ ও বক্ষব্যাধি।

 

এছাড়া বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। তিনটি স্বনামধন্য ওষুধ কোম্পানি রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করে।

 

 

ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের পরিচালক এম এম কামরুজ্জামান বলেন, "দরিদ্র ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি।"

 

ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার দীপ বিশ্বাস সুদীপ জানান, দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতি মাসে ধারাবাহিক ভাবে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিনব্যাপী ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক অন্তত দেড় হাজার রোগী দেখেছেন।

 

এই মেডিকেল ক্যাম্পে রোগীদের খোঁজখবর নেন নড়াইল-২ আসনের এমপি প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চুসহ বিভিন্ন পেশার মানুষ।



সম্পর্কিত খবর