পটুয়াখালীর বাউফল ও দশমিনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছসুত্র জানায় বাউফল উপজেলায় পানিতে ডুবে মো. রাফসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রাফসানের বাবা মো. সুমন ও মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। রাফসান নানা বাড়িতেই থাকতেন। নিহাতের পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু আফসান শুক্রবার বাড়ির উঠানে খেলতে ছিলো। অনেক সময় তার কোন খোঁজ না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দেখতে পায় রাফসান পুকুরে ভাসমান অবস্থায় রয়েছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় শাহেদা গফুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফসানকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা পুকুরে নামতে গিয়ে হয়তো পা পিছলে পড়ে যায়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে রাফসানের মৃত্যু হয়। ঘটনার সত্যতা স্বীকার করে কালাইয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার বলেন, শিশু আফসানের মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। অপরদিকে দশমিনায় পুকুরের পানিতে ডুবে শিপলু খান নামে পাঁচ বছরের এক শিশুর মৃত হয়েছে।শুক্রবার (১ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর আরজবেগী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিপলু ওই গ্রামের মামুন খানের ছেলে।স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, শিশুটি সবার অগোচরে খেলার ছলে বাড়ির মধ্যে দক্ষিণ পাশের পুকুর পাড়ে ঝাঁকা দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরে পড়ে নিখোঁজ হয়। শিশুটিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি ও ডাকচিৎকার শুরু করেন। পরিবারের ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুরের পানিতে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে। আশংকাজনক অবস্থায় তাৎক্ষণিক দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আলভী আহমেদ শিশুটিকে মৃত ঘোষণা করেন। দশমিনা সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য সালমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।##