চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে সংসদ নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর বিশেষ সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চট্টগ্রামের বাঁশখালীতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কেন্দ্রীয় কমান্ড ইউনিট গঠনসহ নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় প্রধান তদারককারী হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আন্দালিব কবীর। সভায় নির্বাচনের দিন পুরো উপজেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘সেন্ট্রাল কমান্ড ইউনিট’ তৈরির মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্র নিবিড় পর্যবেক্ষণে রাখার বিষয়ে ঐকমত্য পোষণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে সভায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। লেফটেন্যান্ট কর্নেল আন্দালিব কবীর বলেন, “নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত করতে পারে এমন যেকোনো অপতৎপরতা রুখতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম জানান, এটি বিশেষ আইনশৃঙ্খলা কমিটির দ্বিতীয় সভা। তিনি বলেন, “কেন্দ্রীয় কমান্ড ইউনিটের মাধ্যমে নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্র সরাসরি পর্যবেক্ষণ করা হবে, যাতে সাধারণ ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”



সম্পর্কিত খবর