বরিশাল

বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন তসলিম তালুকদার

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তসলিম তালুকদারকে। সোমবার (১৯ জানুয়ারি) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক পত্রে এই নতুন দায়িত্ব প্রদান করা হয়।

 

দলীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত ওই পত্রে তসলিম তালুকদারকে অবিলম্বে এই দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের লিখিত অনুরোধ বিবেচনায় নিয়ে জেলা বিএনপি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। নবনিযুক্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার শহীদুল আলম তালুকদারের নিকটাত্মীয় (চাচাতো ভাই)।

 

এর আগে, গত ১৭ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল উপজেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আব্দুল জব্বার মৃধাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই শূন্য পদ পূরণে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এই নতুন মনোনয়ন দেওয়া হয়েছে বলে জেলা বিএনপির পত্রে উল্লেখ করা হয়।

 



সম্পর্কিত খবর