বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর বাউফলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নাজিরপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড এবং নাজিরপুর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল আলম তালুকদার। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী সালমা আলম লিলি, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. শাহজাহান হাওলাদার, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ইউনুছ খান এবং সাবেক কাউন্সিলর সরোয়ার হোসেন টিটুসহ স্থানীয় নেতা-কর্মীরা। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের আহ্বায়ক মো. অলিউল ইসলাম।