বরিশাল

বাউফলে গণভোট সফল করতে ইমামদের সহযোগিতা চাইল প্রশাসন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে পটুয়াখালীর বাউফলের ধর্মীয় নেতাদের (ইমাম) সঙ্গে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গণভোটের গুরুত্ব, ভোটারদের সঠিক তথ্য প্রদান এবং শান্তিপূর্ণভাবে ভোটদান নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করতে এবং সঠিক নিয়মে ভোট প্রদান নিশ্চিত করতে ইমামরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।”

 

অনুষ্ঠান শেষে উপস্থিত ইমামদের হাতে গণভোট সংক্রান্ত নির্দেশনামূলক লিফলেট তুলে দেওয়া হয়। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের খতিব ও ইমাম ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 



সম্পর্কিত খবর