বরিশাল

বাউফলে জামায়াতের নির্বাচনী প্রচারণা গাড়ির উদ্বোধন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ব্যবহৃত একটি সজ্জিত গাড়ির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বাউফল পৌরশহরের কাগুজিরপুল বাজার এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাড়িটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং বিদ্যমান সংবিধানের আমূল পরিবর্তনের পক্ষে এই ‘হ্যাঁ’ ভোট। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিশ্বাসী।”

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে বরিশাল মহানগরী আমির জহির উদ্দিন বাবর এবং পটুয়াখালী জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্টরা জানান, সুসজ্জিত এই প্রচারণা গাড়িটি বাউফল উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি করবে।



সম্পর্কিত খবর