খুলনা

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিস্ফোরক বোঝাই ভারতীয় আটটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের পর কড়া নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে।

 

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। ট্রাকগুলো বর্তমানে বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে। আমদানিকারকের প্রতিনিধি হিসেবে সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে দ্রুত খালাস প্রক্রিয়া শুরু হবে।

 

বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, আমদানিকৃত এই বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে নেওয়া হবে। আমদানির পরিমাণ এবং স্পর্শকাতরতা বিবেচনায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুল্কায়ন ও আনুষ্ঠানিকতা শেষে দ্রুততম সময়ে পণ্যগুলো গন্তব্যে পৌঁছানোর সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



সম্পর্কিত খবর