খুলনা

বেনাপোলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় শ্রমিক দল ও বাজার কমিটির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বেনাপোল চেকপোস্ট জামে মসজিদের ইমাম মাওলানা মো. মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত সাবেক প্রার্থী আলহাজ নুরুজ্জামান লিটন। এসময় তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

 

মাহফিলে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন, সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি ও সাংগঠনিক সম্পাদক আলহাজ আক্তারুজ্জামান আক্তার।

 

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদ, মফিজুর রহমান বাবু এবং ছাত্রদল ও শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন। দোয়া শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক।



সম্পর্কিত খবর