খুলনা

বেনাপোলে পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে বেনাপোলে অভিযান চালিয়ে ৩০ পুরিয়া হেরোইনসহ সোহাগ হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক সোহাগ হোসেন যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজার বলফিল্ডের দক্ষিণে জনৈক ডাক্তার মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া পলাতক আসামি কাকুলি খাতুন (২৪)-এর ঘরের ভেতর থেকে হেরোইনসহ সোহাগকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে কাকুলি খাতুন পালিয়ে যায়। পলাতক ওই আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক জানিয়েছেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে।



সম্পর্কিত খবর