জাতীয়

মহাসপ্তমীতে পুষ্পমাল্য দেবী দুর্গাকে পূজা দিলেন সনাতনীরা, শুক্রবার মহাষ্টমীতে কুমারী পূজা

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মহাসপ্তমী পূজা সারাদেশে পালিত হলো আজ। এদিন দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা হয়েছে। সকাল ৭টা ৫৩ মিনিট ২৭ সেকেন্ডের মধ্যে দেবীর মহাসপ্তমী পূজা শেষ করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে পূজা করা হয়েছে। এছাড়া চক্ষুদানের পর ভক্তরা আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে দেবীর পূজা করেন ভক্তরা। এ বছর দেবী দুর্গার আগমন দোলায় বা পালকিতে। এ ছাড়া দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৬টা ৫২ মিনিটের মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে হবে কুমারীপূজা।

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের মন্দিরগুলোয় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। পূজাশুরুর পর বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটলেও এবার খুব বেশি স্বস্তির পরিবেশে পূজা উদযাপন করতে পারছে না হিন্দুরা বলে অনেক অভিযোগ উঠেছে। পূজা শুরুর আগে দেবীর মূর্তি তৈরির সময় সারাদেশের অনেক মন্দিরে হামলা চালায় সন্ত্রাসীরা। এতেই এবারের পূজা উদযাপন নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ। 

এদিকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলে বুধবার মন্ত্রণালয়টির প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

এতে জানানো হয় বৃহস্পতিবার (১০ অক্টোবর) শুরু হয়েছে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম, চলবে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। 

দুর্গাপূজা উদযাপনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনোরকম বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭৬৬৮৪৩৮০৯ এই মোবাইল নম্বরে অবহিত করা যাবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক । 

এছাড়া,সচিবালয়ের ৬ নম্বর ভবনে ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য দেওয়া যাবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।



সম্পর্কিত খবর