দেশের খবর

ময়মনসিংহের ভালুকায় এসএনএস ব্যাগ কারখানায় শ্রমিক নিহত

ময়মনসিংহের ভালুকায় এসএনএস ব্যাগ কারখানায় মেশিনে জড়িয়ে মুন্না আক্তার (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। সে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙা উপজেলার দূর্গাপুর গ্রামের আবুল কাশেমের পূত্র বলে জানা গেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় অবস্থিত এসএনএস ব্যাগ কারখানায় গত মধ্যরাতে প্রতিদিনের মত ব্যাগ তৈরির কাজে নিয়োজিত শ্রমিক মুন্না আক্তার (১৮) হঠাৎ বিদ্যুৎচালিত মেশিনে জড়িয়ে গুরুতর আহত হয়। আহতাবস্থায় মুন্না আক্তারকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়।

উল্লেখিত কারখানায় শ্রমিক নিহতের খবর পেয়ে সোমবার (১০ জানুয়ারি) সকালে শিল্প পুলিশ ময়মনসিংহ ও ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য এসএনএস ব্যাগ কারখানার মালিক সুমনকে ফোন দিয়ে পাওয়া যায়নি। 

শিল্প পুলিশ ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমান ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাহমুদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন । 

 

 

 



সম্পর্কিত খবর