নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে। রবিবার রাতে উপজেলার বগারবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় রাতেই আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, রবিবার রাতে পুলিশের টহল চলাকালে উপজেলার ভান্ডারগ্রাম বগারবাড়ী এলাকা থেকে রাজু হাসান (১৯) ও শামিম হোসেন (২১) নামে দুই যুবককে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে মোট ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত রাজু হাসান উপজেলার পারইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং শামিম হোসেন একই এলাকার ভান্ডারগ্রামের ফারুক হোসেনের ছেলে। তাদের বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।