"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে। র্যালি শেষে সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভাটি উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো. রায়হান, উপজেলার বিভিন্ন সমবায়ী এবং গণমাধ্যমকর্মী প্রমুখ।
আলোচনা সভা শেষে সরকারকে সর্বোচ্চ রাজস্ব প্রদান করার স্বীকৃতি স্বরূপ উপজেলার পাঁচটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।