খুলনা

শার্শায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়' স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়।

 

শনিবার (০১ নভেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে শার্শা উপজেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নেয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

পরে শার্শা উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা থানার ওসি আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা বিআরডিবি কর্মকর্তা এসএম শাকির উদ্দিন, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান, রিপোর্টার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি আব্দুর রহিম, ব্যবসায়ী মতিউর রহমান, স্বর্ণলতা মহিলা সমবায় সমিতির নির্বাহী পরিচালক জাহানারা খাতুন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।



সম্পর্কিত খবর