জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরের সানশাইন ল্যাবরেটরি স্কুলে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসব পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এর আগে গতকাল ৩১ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্কুলে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হয়।
স্কুল কর্তৃপক্ষ জানায়, বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক মামুনুর রশীদ, শাহজাহান আলী ও রুনু পারভীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ মো. সিরাজুল ইসলাম। প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সঞ্চালনায় এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এর আগে রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন।