খুলনা

৫ দফা দাবিতে নড়াইলে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

পাঁচ দফা দাবিতে নড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে রূপগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন জেলা শাখার সহসভাপতি এবং দল মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম। ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দল মনোনীত নড়াইল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল আজিজ। এছাড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন-সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা তাজুল ইসলাম সরকারের কাছে ৫ দফা দাবি তুলে ধরেন: ১. জুলাই সনদের ভিত্তিতে পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। ২. নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ৩. গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। ৪. বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাঁবেদার ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন সময়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

 

এছাড়া, শিক্ষায় অনগ্রসর নড়াইলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠারও দাবি জানান তিনি। প্রধান অতিথি বলেন, নড়াইলবাসীর দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে তিনি দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ বাস্তবায়ন দেখতে চান।



সম্পর্কিত খবর