বেনাপোল দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি
Feb 02, 2026 - Monjur Alam>
খুলনা
দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে সরকার নির্ধারিত শুল্কমুক্ত সুবিধায় বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত ৩৭টি ট্রাকে এসব চালের চালান ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

